অমৃতসর, ৬ মার্চ (হি.স.) : ভয়ঙ্কর ঘটনা ঘটল অমৃতসরে। অমৃতসরের খাসাতে বিএসএফের ক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। ওই জওয়ানের গুলিতে পাঁচজন জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম ১ জওয়ান। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১০ জন। কী কারণে এই ঘটনা হল তা জানতে চেয়ে বিএসএফের তরফে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১০ জনের মধ্যে ৬ জনের গুলি লাগে।
রবিবার বিএসএফের তরফে জানানো হয় , খাসার ১৪৪ নম্বর ব্যটেলিয়নে কনস্টেবল সত্তেপার গুলিতে চারজন জওয়ান শহিদ হয়েছেন। জওয়ান সত্তেপাও আত্মঘাতী হন। সূত্রের খবর, কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। তখনই আচমকা নিজের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। রবিবারের সকালে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল অমৃতসর। সেখানকার খাসা গ্রামে বিএসএফের মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি চালালেন এক কনস্টেবল। গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১। যিনি গুলি চালিয়েছেন, তিনিও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
বিএসএফের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ”একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ৫ বিএসএফ সেনা মারা গিয়েছেন অমৃতসরের খাসায় ক্যাপ্টেন সাত্তেপ্পার চালানো গুলিতে। আহত ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সাত্তেপ্পাও। আহত সেনার অবস্থাও সংকটজনক। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

