News Flash

  • Home
  • খেলা
  • Cricket : জোড়া শতরান ইমাম, আজহারে , রানের পাহাড় গড়ল পাকিস্তান
Image

Cricket : জোড়া শতরান ইমাম, আজহারে , রানের পাহাড় গড়ল পাকিস্তান

রাওয়ালপিণ্ডি, ৫ মার্চ (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে পাকিস্তান। চার উইকেটে ৪৭৬ রান ওঠার পর প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন পাক অধিনায়ক বাবর আজম। জবাবে দিনের শেষে সফরকারীদের সংগ্রহ পাঁচ রান।

রাওয়ালপিণ্ডির বাইশ গজের লড়াইয়ে কোনঠাসা অস্ট্রেলিয়া। ওপেনার ইমাম উল-হক এবং তিন নম্বরে নামা আজহার আলির জোড়া শতরানের সুবাদে রানের পাহাড়ে পাকিস্তান। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার দ্বিতীয় উইকেটের জুটিতে তোলেন ২০৮ রান। এদিন ১৫৭ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরেন ইমাম। অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করলেন আজহার। ১৮৫ রান করে মার্নাস লাবুশানের বলে আউট হন ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। পাক অধিনায়ক বাবর আজমও ভাল শুরু করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানের মাথায় রান আউট হন তিনি। পাক ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে ছিলেন মহম্মদ রিজওয়ান (অপরাজিত ২৯) এবং ইফতিকার আহমেদ (১৩)।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। সেই ওভারে উইকেট না হারিয়ে পাঁচ রান করেছে অজিরা। পাঁচ রানই এসেছে উসমান খাওয়াজার ব্যাট থেকে। উইকেটের অপর প্রান্তের রয়েছেন ডেভিড ওয়ার্নার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top