News Flash

  • Home
  • খেলা
  • ICC Women’s World Cup : দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে দুটি কালো ব্যান্ড বেঁধে খেলতে নামল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল
Image

ICC Women’s World Cup : দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে দুটি কালো ব্যান্ড বেঁধে খেলতে নামল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : আইসিসি মহিলা বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করলেন। শুক্রবার মারা গেছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার উইকেটরক্ষক রডনি মার্শ এবং কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি কালো ব্যান্ড বেঁধে এই ম্যাচে খেলতে নামে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

৫ মার্চ শনিবার থেকে আইসিসি মহিলা বিশ্বকাপে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। এদিনের ম্যাচে দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে দুটি কালো ব্যান্ড বেঁধে খেলতে নামল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ।অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অফিসিয়াল পেজে এর ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট একদিনেই হারিয়েছে দুই কিংবদন্তীকে। দুর্দান্ত উইকেটরক্ষক রডনি মার্শ মারা গেছেন সকালে। সকালে তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ওয়ার্ন লিখেছেন, ‘রডনি মার্শের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তিনি আমাদের দুর্দান্ত খেলার কিংবদন্তি এবং অনেক তরুণ খেলোয়াড়ের অনুপ্রেরণা ছিলেন। তিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটকে। তার পরিবারের প্রতি ভালবাসা। শান্তিতে থাকুন বন্ধু।’ এরপরেই শেন ওয়ার্নের মৃত্যুর খবর আসে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top