News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • CM Yogi Adityanath : সপা সরকার শুধুমাত্র সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল ছিল: যোগী আদিত্যনাথ
Image

CM Yogi Adityanath : সপা সরকার শুধুমাত্র সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল ছিল: যোগী আদিত্যনাথ

আজমগড় (উত্তরপ্রদেশ), ৫ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের গরিব, কৃষক এবং মহিলাদের নিরাপত্তার জন্য কোনও সহানুভূতি ছিল না সমাজবাদী পার্টি সরকারের, বরং শুধু সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল ছিল তারা। বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্বের আগে শনিবার সমাজবাদী পার্টির প্রতি তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন আজমগড়ে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেন, সপার সরকার কেবলমাত্র জেলে থাকা সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি রয়েছে। উন্নয়ন, দরিদ্র এবং যুবকদের জন্য বা কৃষকদের এবং মহিলাদের সুরক্ষার প্রতি সহানুভূতি ছিল না।
উত্তরপ্রদেশের পূর্ববর্তী সরকারগুলিতে কটাক্ষ করে তিনি আরও বলেন, সপা এবং বসপা কর্মীরা উদ্বিগ্ন যে আমরা কোথা থেকে অর্থ পাচ্ছি এবং উন্নয়নমূলক কাজ করছি। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, সাময়িক বিবাহ যোজনা’-এর অধীনে মেয়ের বিয়ের সময় দেওয়া পরিমাণ বিজেপির পরবর্তী মেয়াদে ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হবে। যোগী আরও বলেন, আগামী পাঁচ বছরের জন্য হোলি এবং দীপাবলির সময় উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের একটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, সাত পর্বের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ছয় দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। সপ্তম দফায় ৭ মার্চ নয়টি জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। আজমগড়, মাউ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র সহ উত্তরপ্রদেশের নয়টি জেলা জুড়ে মোট ৫৪টি বিধানসভা আসনে আগামী ৭ মার্চ সপ্তম তথা শেষপর্বে ভোট গ্রহণ হবে।
ভোট গণনা হবে ১০ মার্চ।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top