News Flash

Image

Fire : আগুনে পুড়ে ছাই তিনটি দোকান

উদয়পুর, ৫ মার্চ : গোমতী জেলার উদয়পুরের বেলতলী বাজারে গতকাল রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্নভাবে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, রাতে হঠাৎ স্থানীয় লোকজন দোকানে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেন। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজনরা বের হয়ে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে দোকানের মালিকরা দাবি করেছেন। রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানির আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top