News Flash

  • Home
  • বিদেশ
  • পোল্যান্ডে পালানোর খবর ‘গুজব’ বলে ওড়ালেন জেলেনস্কি, বললেন, ‘কিভেই আছি’
Image

পোল্যান্ডে পালানোর খবর ‘গুজব’ বলে ওড়ালেন জেলেনস্কি, বললেন, ‘কিভেই আছি’

কিভ, ৫ মার্চ (হি.স.) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ ছেড়ে পালোনোর খবরের সত্যতা নস্যাত্ করে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘কেউ কোথাও পালিয়ে যায়নি। আমি রাজধানী শহর কিভেই আছি। আমি ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছি, এ খবর গুজব ছাড়া কিছু নয়।’

রাশিয়ান পার্লামেন্টের স্পিকার শুক্রবারই দাবি করেছিলেন, জেলেনস্কি দেশ ছেড়ে পোল্যান্ডে পালিয়ে গিয়েছেন। রাশিয়ায় খবরটি প্রকাশিত হওয়ার পর এই দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেন। ‘রাশিয়ার অপপ্রচার’ বলে মন্তব্য করা হয়। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেও খবরের সত্যতা অস্বীকার করে বললেন, তিনি কিভেই রয়েছেন। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিয়োও আপলোড করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত। ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক শহর তছনছ করে দিয়েছে রুশ বাহিনী। কিভ দখল করতে না পারলেও খারকিভে তাণ্ডবলীলা চালিয়েছে পুতিনের সেনা। একের পর এক ক্ষেপণাস্ত্রে ধুলোয় মিশে গিয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। একাধিকবার ইউক্রেন-রাশিয়ার শান্তি বৈঠক হলেও এখনও সমাধানসূত্র মেলেনি। রাশিয়ার টার্গেট এবার ইউক্রেনের বন্দর শহর মাইকোলায়েভ। রুশ হানা রুখতে শহরের একাধিক প্রবেশপথে ইউক্রেনের সেনা বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক রকেট রেখেছে।’ রুশ হানার রুখতে এই শহরে প্রস্তুত রয়েছে ইউক্রেন সেনা।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top