News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : জাল নোট সহ আটক বহিঃরাজ্যের দুই ব্যক্তি
Image

Arrested : জাল নোট সহ আটক বহিঃরাজ্যের দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,  ৪ মার্চ৷৷   বিশালগড় ইউকো ব্যাঙ্কে জাল নোট সহ আটক করা হয়েছে দুই ব্যাক্তিকে৷ শুক্রবার দুপুরে  ইউকো ব্যাঙ্কের বিশালগড় শাখায় বহিঃ রাজ্যের দুই ব্যক্তি আসে ৮ হাজার টাকা জমা করতে৷  ৮ হাজার টাকার মধ্যে  ৩ হাজার ৫০০ টাকা জাল নোট ধরা পড়ে  ব্যাংক  সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছে৷ পরবর্তী সময় বিশালগড় ইউকো ব্যাংক কর্তৃপক্ষ বিশালগড় থানায় খবর পাঠায়৷  বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে৷ বহিঃরাজ্য  বিহারের বিনোধ গোস্বামী এবং পশ্চিমবঙ্গের  অপর একব্যাক্তি মহাবীর কপারিয়া৷বর্তমানে  বিশালগড় থানার  পুলিশ তদন্ত শুরু করে একটি মামলা নিয়েছে বলে জানা গেছে৷মামলা নম্বর হলো ১৯/২০২২, আন্ডার সেকশান ৪৮৯ (বি), (সি),১২০( বি),  আইপিসি৷অন্যদিকে আটককৃত দুই ব্যাক্তির কাছ থেকে জানতে চাইলে তারা জানান যে, এই ব্যাপারে তারা কিছুই জানে না৷  প্রশ্ণ উঠেছে আটককৃত দুই ব্যাক্তির এই জাল টাকা আসলো কোথা থেকে? তবে বিশালগড় ইউকো ব্যাংকএর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের নিকট  সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ, যা নিয়ে নানান প্রশ্ণ  উঠছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top