News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : ভাগলপুরে বিস্ফোরণে মৃত্যু ১৪ জনের; তদন্তের নির্দেশ নীতীশের, শোকবিহ্বল মোদী
Image

PM Narendra Modi : ভাগলপুরে বিস্ফোরণে মৃত্যু ১৪ জনের; তদন্তের নির্দেশ নীতীশের, শোকবিহ্বল মোদী

ভাগলপুর, ৪ মার্চ (হি.স.): বিহারের ভাগলপুর জেলায় তীব্র বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হল ২-৩টি বাড়ি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশু-সহ ১৪ জনের, এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভাগলপুর জেলার তাতারপুর থানার অন্তর্গত কাজভালিচক এলাকায় একটি তিন-তলা বাড়িতে জোরালো শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি, ওই এলাকাটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কাজভালিচক এলাকায় একটি অনাথ আশ্রমের ১০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় তাতারপুর থানার পুলিশ। পুলিশ কর্মীরা গিয়ে দেখেন, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি। ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পরিবার অবৈধভাবে আতসবাজি তৈরি করত। দুই থেকে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধভাবে বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ অত্যন্ত জোরালো ছিল, মনে হচ্ছে অনেক বিস্ফোরক ছিল।” শুক্রবার বিকেল পর্যন্ত এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহতের সংখ্যা কত, তা স্পষ্টভাবে জানা যায়নি।

শোকবিহ্বল প্রধানমন্ত্রী

ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিহারের ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির খবর বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনাটি নিয়ে আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

তদন্তের নির্দেশ নীতীশের, মৃতদের পরিজনদের সমবেদনা

ভাগলপুরে বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নীতীশ কুমার।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top