News Flash

Image

Suicide : পৃথক স্থানে দুইজনের আত্মহত্যা

উদয়পুর, ৪ মার্চ : উদয়পুরের এক নম্বর ফুলকুমারী এবং নতুন বাজারের অরবিন্দ কলোনিতে দুজন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, উদয়পুরের ফুলকুমারী এলাকায় বাদল নাগ ফাঁসিতে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনি অত্যাধিক নেশা করতেন। নেশার জন্য পারিবারিক কলহ চরম আকার ধারণ করেছিল।


গত তিনদিন ধরে ওই ব্যক্তির বাড়ির বাইরে ছিল। শুক্রবার বাড়ির অনতিদূরে একটি রাবার বাগানের তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ। মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় রাধাকিশোর পুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এদিকে নতুন বাজার থানার অরবিন্দ কলোনিতে দীপঙ্কর দেবনাথ নামে ফাঁসিতে আত্মহত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নতুন বাজার থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Releated Posts

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top