News Flash

Image

Fire : ঘরেই অগ্নিদগ্ধ মৃত্যু এক ব্যক্তির

বিশালগড়, ৪ মার্চ : টাকারজলা থানা এলাকার  নব শান্তিগঞ্জ ছয়বাড়িয়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রতন দাস।


ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে স্টোভে আগুন জ্বালিয়ে রান্না করছিলেন রতন দাস নামের ওই ব্যক্তি। তখনই স্টোভ ফেটে তার শরীরে আগুন ধরে যায়। স্থানীয় মানুষজন ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে রতন দাস নামে ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


জানা গেছে, রতন দাস একাই বাড়িতে থাকতেন। তার স্ত্রী এবং সন্তান বাপের বাড়িতে থাকতো। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top