News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath: সপা ও বিএসপি নেতাদের ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath: সপা ও বিএসপি নেতাদের ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

চান্দৌলি (উত্তরপ্রদেশ), ৪ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম এবং শেষ ধাপের ভোটের আগে শুক্রবার এক নির্বাচনী জনসভায় ফের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নেতাদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তর প্রদেশের চান্দৌলিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিজেপির জয়ের ভয়ে সপা, বিএসপি নেতারা বিদেশে পালানোর জন্য বুকিং শুরু করেছেন। গত ছয় পর্বের নির্বাচনী প্রবণতায় বিজেপি ৩০০-র বেসি আসন জয় করেছে। আগামী ১০ মার্চ নির্বাচনের ফলাফল আসতেই রাজ্যে বিজেপির জয়ে এসপি-বিএসপি-র অনেক নেতা বিদেশে পালানোর জন্য বুকিং করা শুরু করেছেন। সপা সরকারের অধীনে অপরাধ করা মাফিয়াদের এখন জিপে বন্দুক না দিয়ে হামাগুড়ি দিতে দেখা যায়।

তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০ মার্চ যখন উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠন করবে, আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে জনগণকে হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হবে। কলেজে যাওয়া সমস্ত মেয়েকে বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। আমরা দুই কোটি তরুণদের ট্যাবলেট স্মার্টফোন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি বলেও তিনি জানান।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে ৩ মার্চ। সপ্তম ধাপের ভোটগ্রহণ হবে ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top