News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার চেষ্টা, থানায় মামলা
Image

Attack : পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার চেষ্টা, থানায় মামলা

বিশালগড়, ৩ মার্চ : বিশালগড়-র পূর্ব  লক্ষ্মীবিল গাওসভার ৪ নম্বর ওয়ার্ডে শাসকদলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তাকে প্রাণে মারার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এ ব্যাপারে পঞ্চায়েত সদস্য স্মৃতি দেবনাথ বিশালগড় থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের নাম বিনয় দেবনাথ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পঞ্চায়েত সদস্য স্মৃতি দেবনাথ জানান, তার বাড়িতে একটি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে। তা নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযুক্ত বিনয় দেবনাথ পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপির কর্মকর্তা হিসেবে কাজ করে চলেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তার বাড়িতে ঢুকে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নিরাপত্তার অভাব বোধ করে পঞ্চায়েত সদস্য স্মৃতি দেবনাথ বিশালগড় থানার পুলিশকে অবহিত করেন।


পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি দেওয়ার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বিনয় দেবনাথকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সে পলাতক বলে পুলিশ জানিয়েছে। এদিকে পঞ্চায়েত সদস্য জানান, অভিযুক্ত বিনয় দেবনাথ এর আগেও খুনের মামলার সঙ্গে জড়িত ছিল। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি রীতিমতো আতঙ্কগ্রস্ত। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top