News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister Biplab Kumar Deb : ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister Biplab Kumar Deb : ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ মার্চ (হি. স.) : রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গুচ্ছ সংস্কার সহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শিক্ষাক্ষেত্রের সার্বিক কল্যাণে গৃহীত কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের প্রার্থনা সভায় আলোচনার মাধ্যমে ছাত্রদের মধ্যে জাগরণ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা গ্রহণ আবশ্যক। আজ নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। এদিন nsvagartala.org.in নামে বিদ্যালয়ের ওয়েবসাইটেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর পতাকা নেড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন তিনি।


এদিন তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের ছাত্রছাত্রীরা যেন জাতীয় ক্ষেত্রেও নিজেদের মেলে ধরতে পারে তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থায় নানান সংস্কার আনা হয়েছে। তার পাশাপাশি মিশন ১০০ বিদ্যাজ্যোতি প্রকল্প, স্বল্প সময়ের মধ্যে এনসিইআরটি সিলেবাস লাগু করা সহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গৃহীত হয়েছে। যার সফল প্রতিফলন মিলছে বাস্তবিক ক্ষেত্রে। তাছাড়াও ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি ও জাতীয় প্রবেশিকামূলক পরীক্ষার উপযোগী করে তুলতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। যার ফলশ্রুতিতে সরকারি সহায়তায় প্রশিক্ষণপ্রাপ্তরা ইউপিএসসি পরীক্ষায় সাফল্যের নজির তৈরি করছেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ছাত্রছাত্রীদের উপযোগী, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অঙ্গিকারবদ্ধ। বিগতদিনে সময়ের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অনীহার ফলে বর্তমানে রাজ্য সরকারকে একের পর এক সংস্কারের মধ্যদিয়ে যেতে হচ্ছে।


সাথে তিনি যোগ করেন, গণবণ্টন ব্যবস্থা থেকে শুরু করে উচ্চশিক্ষা ক্ষেত্র পর্যন্ত স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদানে সরকার অঙ্গিকারবদ্ধ। রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা থেকে বহির্রাজ্যে কর্মরত বিশিষ্ট চিকিৎসকগণ রাজ্যের চিকিৎসার পরিষেবার মানোন্নয়নে আত্মনিয়োগের অঙ্গিকার নিয়ে এগিয়ে আসছেন। যার ফলশ্রুতিতে এক সময়ে রাজ্যের বাইরে কর্মরত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কনক নারায়ণ ভট্ট চার্যের হাত ধরে রাজ্যে প্রথমবারের মতো সফল ওপেন হার্ট সার্জারি সম্ভবপর হয়েছে। কিডনি পুনঃস্থাপন সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সমস্ত ধরণের পরিষেবা প্রদানে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।


তিনি বলেন, শিক্ষকদের সমাজে এক সম্মানজনক অবস্থান রয়েছে। তাকে কাজে লাগিয়ে জনকল্যাণে গৃহীত বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা সম্পর্কে সচতনতা তৈরিতে বিশেষ ভূমিকা গ্রহণ করার আহ্বান রাখেন তিনি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে ছাত্রদের কল্যাণে গৃহীত নানান কর্মসূচি ও প্রবাহমান ইতিবাচক ঘটনাবলী সম্পর্কে বিদ্যালয়ের প্রার্থনা সভায় নির্ধারিত সময়ে আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি লক্ষ্যেও শিক্ষকমন্ডলীর প্রতি আহ্বান রাখেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি ডা. দিলীপ দাস বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার। যার ইতিবাচক প্রভাব রাজ্যব্যাপী প্রতিফলিত। বিশেষ করে বর্তমান সরকারের সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। সেবামূলক ভাবনা নিয়ে ভবিষ্যৎ জীবনে নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন চক্রবর্তী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন প্রমুখ।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top