News Flash

  • Home
  • বিদেশ
  • পুতিনের মূর্তি সরাল প্যারিসের মিউজিয়াম, আন্তর্জাতিক মঞ্চে একঘরে রাশিয়া
Image

পুতিনের মূর্তি সরাল প্যারিসের মিউজিয়াম, আন্তর্জাতিক মঞ্চে একঘরে রাশিয়া

প্যারিস, ৩ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ একঘরে হয়ে পড়ছে রাশিয়া। এবার প্যারিসের মিউজিয়াম থেকে সরানো হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি।

বৃহস্পতিবার প্যারিসের ‘গ্রেভিন মিউজিয়াম’ থেকে পুতিনের মোমের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। সংগ্রহশালার ডিরেক্টর ডেলহমমেউ বলেন, “গ্রেভিন মিউজিয়ামে হিটলারের মতো একনায়কদের আমরা কখনও স্থান দিইনি। তাই এবার পুতিনের মূর্তিটি সরিয়ে দেওয়া হল।” সূত্রের খবর, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগ্রহশালাটিতে পুতিনের মূর্তি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানান বহু পর্যটক। তারপরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টাও করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে মিউজিয়ামের ডিরেক্টর খানিকটা মজার ছলেই বলেন, “এবার রোজ রোজ পুতিনের জামা ও চুল ঠিক করতে হবে না আমাদের।”
এদিকে, পুতিনের মূর্তি সরিয়ে সেই জায়গায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মূর্তি বসানো হতে পারে বলে খবর। বিগত দিনআটেক ধরে যেভাবে ইউক্রেনীয় বাহিনী রুশ ফৌজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। বিশ্বে কার্যত নায়কের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই বিষয়ে গ্রেভিন মিউজিয়ামের ডিরেক্টর বলেন, “হয়ত পুতিনের জায়গা নেবেন জেলেনস্কি। যুদ্ধ ময়দান ছেড়ে না পালিয়ে এবং দেশের হয়ে লড়াই চালিয়ে তিনি এখন হিরো। ইতিহাসের মহানায়কদের মধ্যে জায়গা করে নেবেন তিনি।”

Releated Posts

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top