News Flash

  • Home
  • বিদেশ
  • US President Joe Biden Russia Ukraine : ‘বুঝতেই পারছেন না পরিণাম কী হবে’, ফের বাইডেনের নিশানায় পুতিন
Image

US President Joe Biden Russia Ukraine : ‘বুঝতেই পারছেন না পরিণাম কী হবে’, ফের বাইডেনের নিশানায় পুতিন

ওয়াশিংটন, ২ মার্চ (হি.স.) : ইউক্রেনে রুশ ফৌজের আগ্রাসনের পরেই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির কাজ শুরু করে দিয়েছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। এই পরিস্থতিতে ফের মস্কোকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি বলেন, ‘‘কী পরিণাম হতে চলেছে, সে বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনও ধারণা নেই।’’

বুধবার যুদ্ধের সপ্তম দিনে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন বড় শহরে রুশ ফৌজের আক্রমণ বেড়েছে। ২০১৪ সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়া থেকে ধেয়ে আসা পুতিন বাহিনী দখল করেছে দক্ষিণের শহর খেরসান। এই পরিস্থিতিতে আমেরিকার কংগ্রেসে ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ বক্তৃতায় বাইডেনের হুঁশিয়ারি, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে অদূর ভবিষ্যতেই ভুগতে হবে রাশিয়াকে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথম কারণ অবশ্যই অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধে অংশ নিলে অতিমারিতে বিধ্বস্ত অর্থনীতি আরও ধাক্কা। তা ছাড়া, রাশিয়া ও আমেরিকার মতো দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হলে তার পরিণাম সারা বিশ্বের পক্ষেই মারাত্মক হতে পারে।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top