News Flash

  • Home
  • দিনের খবর
  • Death Student Ukraine : ইউক্রেনে বিস্ফোরণে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ছাত্রের বাবার সঙ্গে কথা বোম্মাইয়ের
Image

Death Student Ukraine : ইউক্রেনে বিস্ফোরণে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ছাত্রের বাবার সঙ্গে কথা বোম্মাইয়ের

নয়াদিল্লি ও বেঙ্গালুরু, ১ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের ফলে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানান, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মঙ্গলবার সকালে খারকিভে শেলিংয়ের ফলে একজন ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’

মৃত পড়ুয়া কর্নাটকের হাভেরি জেলার বাসিন্দা। মৃত ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এর ফলেই তাঁর মৃত্যু হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই ইতিমধ্যেই ওই ছাত্রের বাবার সঙ্গে কথা বলেছেন। নবীনের দেহ ভারতে নিয়ে আসার জন্য সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top