News Flash

  • Home
  • বিদেশ
  • Vladimir Putin: ইউক্রেনে আক্রমণের জেরে পুতিনের থেকে কেড়ে নেওয়া হল তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট
Image

Vladimir Putin: ইউক্রেনে আক্রমণের জেরে পুতিনের থেকে কেড়ে নেওয়া হল তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট

মস্কো, ১ মার্চ (হি. স.) : ইউক্রেনে আক্রমণের কারণে ঘরে বাইরে রাশিয়ার ওপর ক্রমেই চাপ বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন দেশগুলি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছে। এবার ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকে সম্মানসূচক তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়েছে। ২০১৩ সালে রুশ প্রেসিডেন্টকে এই সম্মান দেওয়া হয়েছিল।

তায়কোয়ান্দো খেলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইউক্রেনে নিরীহদের ওপর ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ করছে তারা। তায়কোয়ান্দো ফেডারেশন জানিয়েছে তাদের আশা দ্রুত সমস্যার সমাধান হবে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ফেডারেশ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও বেলারুশে তায়কোয়ান্দোর কোনও ইভেন্ট আয়োজনকে স্বীকৃতি দেবে না। এর সঙ্গে বিশ্ব তায়কোয়ান্দো অনুষ্ঠানে রাশিয়ান ও বেলারুশিয়ান পতাকা বা জাতীয় সঙ্গীত শোনানো বা দেখানো হবে না। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব তায়কোয়ান্দো ইউক্রেনে নিরীহ প্রাণের ওপর বর্বর আক্রমণের কড়া নিন্দা করছে। ফেডারেশনের ‘শান্তি জয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ’ এই আদর্শে বিশ্বাসী। এই সংস্থা সহিষ্ণুতা ও সম্মানের পক্ষে।”

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top