News Flash

  • Home
  • দিনের খবর
  • Earthquake: ৩.৪ তীব্রতার মৃদু ভূমিকম্প গুজরাটের কচ্ছে, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

Earthquake: ৩.৪ তীব্রতার মৃদু ভূমিকম্প গুজরাটের কচ্ছে, ক্ষয়ক্ষতির খবর নেই

আহমেদাবাদ, ১ মার্চ (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। এই ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

গান্ধীনগরের সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টার জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছ জেলার রাপার থেকে ১৯ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১.৭ কিলোমিটার গভীরে। গুজরাটের কচ্ছ ভূমিকম্পে প্রবণ অঞ্চল, মাঝেমধ্যেই এখানে ভূমিকম্প অনুভূত হয়। বিগত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার কেঁপে উঠল কচ্ছ জেলা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top