News Flash

  • Home
  • প্রধান খবর
  • TS Tirumurti: বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তিই ভারতের বরাবর অবস্থান, কূটনীতির বিকল্প নেই : তিরুমূর্তি
Image

TS Tirumurti: বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তিই ভারতের বরাবর অবস্থান, কূটনীতির বিকল্প নেই : তিরুমূর্তি

নিউইয়র্ক, ১ মার্চ (হি.স.): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে, রাষ্ট্রপুঞ্জে ভারত জানাল-“বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তিই ভারতের বরাবর অবস্থান, ভারত সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে কূটনীতির পথে ফিরে আসা ছাড়া আর কোনও বিকল্প নেই।” ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১ তম জরুরি বিশেষ অধিবেশনে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, বিবাদ শান্তিপূর্ণভাবে মিটে যাক এটাই চাইছে ভারত, ভারত সরকার মনে করেন কূটনীতির পথে ফিরে আসা ছাড়া আর কোনও বিকল্প নেই।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। এক্ষেত্রে ভারতকে সহায়তা করছে ইউক্রেন সংলগ্ন বিভিন্ন দেশ। টি এস তিরুমূর্তি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১ তম জরুরি বিশেষ অধিবেশনে বলেছেন, “ইউক্রেনে এখনও আটকে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে উদ্ধারের জন্য ভারত যা যা করতে পারে তাই করছে… এই গুরুত্বপূর্ণ মানবিক প্রয়োজনীয়তা অবিলম্বে সমাধান করা উচিত। আমি ইউক্রেনের সমস্ত প্রতিবেশী দেশকে ধন্যবাদ জানাতে চাই, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি আমাদের নাগরিকদের জন্য তাঁদের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে এবং আমাদের মিশন ও কর্মীদের সমস্ত সুযোগ-সুবিধা দিয়েছে।”

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top