News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine: কানাডা-কে পাশেই পেল ইউক্রেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা
Image

Russia-Ukraine: কানাডা-কে পাশেই পেল ইউক্রেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা

অটোয়া ও কিয়েভ, ১ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতিতে এবার কানাডা-কে পাশে পেল ইউক্রেন। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার ‘অবৈধ আগ্রাসন’-এর তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন বিভিন্ন নেতা ও অংশীদারদের সঙ্গে। টুইট করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস যুদ্ধের নিন্দা করতে আমরা একত্রিত এবং রাশিয়াকে জবাবদিহি করতে ও ইউক্রেনকে সমর্থন করার জন্য একসঙ্গে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে ট্রুডো টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও তিনি কথা বলেছেন, ইউরোপিয়ান কমিশনের নেতা, ইউরোপিয়ান কাউন্সিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ন্যাটো, পোল্যান্ড, রোমানিয়া, ও ব্রিটেনের রাষ্ট্রনেতাদের সঙ্গে। কানাডা জানিয়েছে, ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়ে সাহায্য করা হবে, পাশাপাশি বন্ধ করা হয়েছে তেল আমদানিও।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top