News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নির্বাচনের কাজে নিয়োজিত মণিপুর পুলিশের জনৈক জওয়ান, দুর্ঘটনা, বলেছেন সিইও
Image

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নির্বাচনের কাজে নিয়োজিত মণিপুর পুলিশের জনৈক জওয়ান, দুর্ঘটনা, বলেছেন সিইও

ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের ৬০ সদস্যের দ্বাদশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব চলাকালীন রাজ্য পুলিশের জনৈক জওয়ান নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যবরণ করেছেন। এদিকে এ ঘটনাকে নিছক দুর্ঘটনাজনিত ঘটনা বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) রাজেশ আগরওয়ালা। পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং

এদিকে ঘটনার খবর দিয়ে সিইও রাজেশ আগরওয়ালা জানান, চূড়াচাঁদপুর জেলার টিপাইমুখ বিধানসভা কেন্দ্রে সংঘটিত দুৰ্ঘটনাজনিত গুলিচালনায় মণিপুর পুলিশের জওয়ান নাওরেম ইবচৌবার মৃত্যু হয়েছে। প্ৰথম দফার ভোটগ্ৰহণের সময় নিৰ্বাচনী কৰ্তব্য পালন করছিলেন ইবচৌবা। কিন্তু অনবধানতাবশত পুলিশ জওয়ানের নিজের সাৰ্ভিস রাইফল থেকে গুলি বেরিয়ে তাঁর শরীরে বিদ্ধ হয়। তিনি কাকচিং জেলার বাসিন্দা। ঘটনার পর তাঁর মরদেহের ময়না তদন্তের জন্য ইমফলে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক রাজেশ আগরওয়ালা প্রমুখ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top