News Flash

  • Home
  • দিনের খবর
  • Delhi Highcourt: দিল্লি হাইকোর্টে শপথ নিলেন চার নতুন বিচারপতি, সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪
Image

Delhi Highcourt: দিল্লি হাইকোর্টে শপথ নিলেন চার নতুন বিচারপতি, সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : একজন মহিলা সহ চারজন নতুন বিচারপতি সোমবার দিল্লি হাইকোর্টের বিচারক হিসাবে শপথ গ্রহণ করলেন। এরফলে বিচারপতির সংখ্যা ৩৪-এ পৌঁছেছে।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এদিন নীনা বনসাল কৃষ্ণ, দীনেশ কুমার শর্মা, অনুপ কুমার মেন্দিরাত্তা এবং সুধীর কুমার জৈনকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। গত শুক্রবার আইন ও বিচার মন্ত্রক দিল্লির হাইকোর্টে চারজন নতুন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে।
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীনা বনসাল কৃষ্ণ, দীনেশ কুমার শর্মা, অনুপ কুমার মেন্দিরাত্তা এবং সুধীর কুমার জৈনকে দিল্লি হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ করতে পেরে সন্তুষ্ট। তারা তাদের নিজ নিজ অফিসের দায়িত্ব গ্রহণ করে।

বিচারপতি অনুপ কুমার মেন্দিরাত্তাকে ভারতের আইন সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কেন্দ্রীয় আইন সচিব হিসাবে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্ট করার আগে তিনি উত্তর-পূর্ব দিল্লি জেলা আদালতের জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজুও তাঁর পদোন্নতির জন্য আইন সচিবকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, “আমাদের আইন সচিব অনুপ কুমার মেন্দিরাত্তাকে দিল্লি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত করা হয়েছেন। তিনি উচ্চ সততা এবং সঠিক জ্ঞানের বিচার বিভাগীয় কর্মকর্তা ছিলেন। বিচারক হিসেবে তার নতুন ভূমিকায় আমি তার সাফল্য কামনা করি।

বিচারপতি দীনেশ কুমার শর্মা নয়াদিল্লি জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিচারপতি নীনা বনসাল কৃষ্ণ সাকেত (দক্ষিণ পূর্ব) জেলা আদালতে প্রধান জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top