News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sushant Chowdhury : বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল : সুশান্ত
Image

Sushant Chowdhury : বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল : সুশান্ত

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীরবাজার গীতাঞ্জলি হলঘরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জেলাভিত্তিক প্রশিক্ষণের অঙ্গ হিসেবে সদর জেলা (গ্রামীণ) এর কার্যকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির” অনুষ্ঠিত হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।


এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের দল কোনো জাতভিত্তিক, প্রাদেশিক বা ধর্মীয় সংগঠন নয়, আমাদের দলের দরজা জাতি ধর্ম-ভাষা নির্বিশেষে সমস্ত ভারতীয়ের জন্য সদা-সর্বদা উন্মুক্ত। এই দলের হয়ে কাজ করতে প্রয়োজন একমাত্র আমাদের দলের দর্শন ও নীতিতে বিশ্বাস।


তাঁর কথায়, এটি একটি কর্মী ও কার্যকর্তা নির্ভর দল, যাতে পূর্ণকালীন এবং আংশিককালীন দুই ধরনের কর্মী ও কার্যকর্তাই আছেন। ভারতীয় জনতা পার্টির একটি লিখিত, স্পষ্ট গঠনতন্ত্র আছে এবং আমাদের পার্টির সমস্ত কাজ সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। তাঁর দাবি, বিজেপি কোনো বিদেশ থেকে আমদানি করা দেশবিরোধী বাতিল মতাদর্শের ওপরেও চলে না। সেইজন্যই বিজেপি এইসব দল থেকে আলাদা এবং বিজেপি কে বলা হয় ‘পার্টি উইথ এ ডিফারেন্স’। তাই মন্ত্রী দলের সকল কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন ত্রিপুরা সহ সারা দেশে অশুভ রাজনৈতিক জোট ও রাষ্ট্র বিরোধী শক্তিকে রুখতে সকলে দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে দেশ এবং দলের জন্য কাজ করে চলার।


তাঁর কথায়, দল আমার-আপনার কাজের সঠিক মূল্যায়ন করবেই। আজকের এই প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ কার্যালয় সম্পাদক সমরেন্দ্র চন্দ্র দেব, সদর জেলা (গ্রামীণ) এর সভাপতি অসিত রায়,  রাজ্য কিষান মোর্চার সাধারণ সম্পাদক রতন কান্ত রায়, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী রায় সহ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী দলের বিভিন্ন শাখা-সংগঠনের কার্যকর্তারা।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top