News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : যাত্রীবাহী গাড়িতে ১২০ বোতল বেআইনি কফ সিরাপ উদ্ধার
Image

Tripura Police : যাত্রীবাহী গাড়িতে ১২০ বোতল বেআইনি কফ সিরাপ উদ্ধার

তেলিয়ামুড়া, ২৪ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া হাওয়াইবাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, আগরতলা থেকে একটি বাস গাড়ি দামছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই গাড়িতে করে নেশাজাতীয় কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের কাছে আগাম খবর ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ হাওয়াই বাড়িতে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একশো কুড়ি বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক এবং সহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top