News Flash

Image

Thief : কদমতলায় দুঃসাহসিক চুরি

কদমতলা, ২৪ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার বাগন গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে  প্রয়াত শৈলেন্দ্রনাথের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।


জানা গেছে, ওই বাড়ির মেয়ের বৃহস্পতিবার মঙ্গলাচরণ হওয়ার কথা ছিল। মঙ্গলাচরণের জন্য সোনা গয়না এবং বিয়ের জন্য ৬০ হাজার টাকা বাড়িতে রাখা ছিল। ঘর থেকে সোনা গয়না নগদ টাকা পয়সা এবং কাপড় চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম।


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে কদমতলা থানায় একটি সুনির্দিষ্ট দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোর আটক করার কোনো খবর নেই। মঙ্গলাচরণের  প্রাকমুহুর্তে এই ধরনের চুরির ঘটনায় স্থানীয় মানুষ রীতিমত হতভম্ব হয়ে পড়েছেন। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। কি করে বিয়ের কাজ সম্পন্ন হবে তা নিয়েও তারা দুশ্চিন্তায় পড়েছেন। এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top