News Flash

  • Home
  • বাণিজ্য
  • ইউক্রেনে ‘সামরিক অভিযান’, ভারতে লাফিয়ে বাড়ল সোনার দাম
Image

ইউক্রেনে ‘সামরিক অভিযান’, ভারতে লাফিয়ে বাড়ল সোনার দাম

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের ধাক্কা লাগল ভারতের বাজারে । রাশিয়ার ‘সামরিক অভিযানে’ ভারতে লাফিয়ে বাড়ল সোনার দাম। বৃহস্পতিবার বাজার খোলার পরই এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১,৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৭৫০ টাকা। যা এক বছরে সর্বাধিক উত্থান।

শুধু ভারত নয়, বিশ্ব বাজারেও লাফিয়ে বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৯২৫ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছুঁয়ে ফেলেছে ১,৯৫০ ডলারের স্তর। যা ১৩ মাসে সর্বাধিক। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের জেরে এমনিতেই বাজারে অপরিশোধিত তেল এবং সোনার দাম। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সামরিক অভিযান’ ঘোষণার পর বাজারের উদ্বেগ আরও বেড়েছে। তার জেরে হুড়মুড়িয়ে বেড়েছে দাম। যে উত্থান আগামিদিনেও অব্যাহত থাকবে। ধাপে ধাপে এক আউন্স হলুদ ধাতুর দাম ১,৯৫০ ডলার, ১,৯৮০ ডলার এবং তারপর ২,০০০ ডলারে পৌঁছে যেতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ছ’টার কিছুটা আগে (স্থানীয় সময়) টেলিভিশন বার্তায় পুতিন বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার বার্তা দেওয়ার পাশাপাশি আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুঁশিয়ারি দেন, যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। পালটা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।

সেই পরিস্থিতিতে হুলুস্থুলু পড়ে গেল বিশ্ব বাজারে। ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। তার ফলে আট বছরে এই প্রথমবার আন্তর্জাতিক বাজারে ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। একইভাবে রক্ত ঝরেছে ভারতের বাজারেও। বড়সড় পতনের মুখে পড়েছে সেনসেক্স। নেমে গিয়েছে ১,৪২৮.৩৪ পয়েন্ট। শেয়ার বাজার খোলার পরই ৫১৪.৩৫ পয়েন্ট পড়ে গিয়েছে নিফটি। একটি মহলের আশঙ্কা, যদি এই ‘যুদ্ধ’ চলতে থাকে, তাহলে ভারতে সোনার দাম সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারে। ২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top