News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন, ৪০ সৈনিক-সহ মৃত্যু ৫০ জনের
Image

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন, ৪০ সৈনিক-সহ মৃত্যু ৫০ জনের

কিভ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর রক্তাক্ত হল সেই দেশ। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোলাবর্ষণে ও অন্যান্য হামলায় মৃত্যু হয়েছে ৫০ জন সৈনিকের, ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। পাল্টা হামলায় ৫০ জন রাশিয়ান ‘দখলদার’-কে মেরেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, ৪০ জনের বেশি ইউক্রেনি সৈনিক মারা গিয়েছেন এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যেন আমূল বদলে গিয়েছে ইউক্রেনের রাজধানী কিভ। মাথার উপর দিয়ে বিপুল গর্জন করে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। শহর জুড়ে আপৎকালীন সাইরেনের আওয়াজ। রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে। রাজধানী কিভ ছেড়ে পালানোর চেষ্টায় মানুষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর হামলার ঘোষণা করেন। তার পর থেকেই একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চলছে কিভে। বোমারু বিমানগুলি শহর কাঁপিয়ে উড়ে যাচ্ছে। নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে শহর ছাড়ছে মানুষ।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top