News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি-র আর্জি গ্রহণ সুপ্রিম কোর্টে, শুক্রবার শুনানী
Image

Supreme Court: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি-র আর্জি গ্রহণ সুপ্রিম কোর্টে, শুক্রবার শুনানী

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি-র আর্জি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার এর শুনানী হওয়ার কথা।

রবিবার ১০৮ পুরসভার ভোট। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না? সেই নিয়ে সিদ্ধান্ত বুধবার কমিশনের উপরই ছাড়ে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে, কমিশন ১০৮টি পুরসভার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। রাজ্যের পুলিশপ্রধানদের সঙ্গে আলোচনা করবে। কমিশন-ই সিদ্ধান্ত নেবে যে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। এখন যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন হয়, তাহলে কোনও অশান্তি হলে দায়ী থাকবেন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ১২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।

বৃহস্পতিবার বিজেপি-র আইনজীবী নেতা লোকনাথ চট্টোপাধ্যায় এই প্রতিবেদককে জানান, ২৭ ফেব্রুয়ারী, ১০৮টি পৌরসভার নির্বাচনের সময় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য বিজেপির দাবি প্রত্যাখ্যান করে এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য কলকাতায় হাইকোর্টের আদেশের প্রতি চ্যালেঞ্জ গ্রহণ করেছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি, প্রতাপ ব্যানার্জি বনাম পশ্চিমবঙ্গ রাজ্য, ২৪-২-২০২২ তারিখে ডায়েরি নং ৫৮৭২-৩০২২-এ দায়ের করা হয়েছে। আগামীকাল তালিকাভুক্ত করা হয়েছে৷“

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ঠিক করেছে, প্রতিটি বুথে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে। এছাড়াও স্পেশাল টাস্ক ফোর্স, ইএফআর জওয়ান, র‌্যাফের তত্ত্বাবধানে থাকবে বাইরের নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, আগে ঠিক হয়েছিল ১০৮ পুরসভায় মোট ৪০ হাজার বাহিনী নিয়োগ থাকবে। পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনী সংখ্যা আরও ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে সব মিলিয়ে মোট ৪৪ হাজার রক্ষী মোতায়েন রাখা হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি প্রতিটি পুরসভাতেই পর্যবেক্ষক হিসাবে আইএএস অফিসার নিয়োগ করতে হবে বলেও হাই কোর্টের নির্দেশ।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top