News Flash

Image

Thief : চড়িলামে দুইটি গবাদী পশু চুরি

চড়িলাম, ২৩ ফেব্রুয়ারি : চড়িলামের  সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করেন গরু গুলি নেই। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে আসে।

এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া গরু উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রাতে পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রেই সাফল্য পাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top