আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : নতুন বাজার আশ্রম চৌমুহনী এলাকায় একটি রাবার শিট এর গুদামে হানা দিয়ে চোরেরা প্রায় ৫০০ কেজি রাবার শিট চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে দোকানের মালিক গুদামে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি নতুন বাজার থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া রাবার শিট উদ্ধারের কোনো সংবাদ নেই। আশঙ্কা করা হচ্ছে গভীর রাতে গাড়ি নিয়ে এসে দরজার তালা ভেঙে রাবার শিট গুলি নিয়ে গেছে।চুরি করে নিয়ে যাওয়া রাবার শিট এর আনুমানিক বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Thief : গুদাম থেকে ৫০০ কেজি রাবার শিট চুরি
Tags:
Releated Posts
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…


















