News Flash

  • Home
  • দেশ
  • বজরং দলের নেতা খুনে ধৃত ৮, ডিআইজি জানালেন শিবমোগার পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

বজরং দলের নেতা খুনে ধৃত ৮, ডিআইজি জানালেন শিবমোগার পরিস্থিতি নিয়ন্ত্রণে

শিবমোগা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের শিবমোগা জেলায় বজরং দলের কর্মী খুনের ঘটনায় মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এমনটাই জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বজরং দলের কর্মী হর্ষ খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে, বুধবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৮ জনকে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে।

পূর্ব রেঞ্জের ডিআইজি এদিন জানিয়েছেন শিবমোগার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব রেঞ্জের ডিআইজি ডাঃ কে থিয়াগরাজন জানিয়েছেন, “সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পরিস্থিতি আগের থেকে উন্নতি হচ্ছে। আমাদের যথেষ্ট বাহিনী রয়েছে। কেএসআরপি, রাফ-এর ২০ প্লাটুন আছে। জনগণের মধ্যে আস্থা জাগানোর জন্য আমরা মঙ্গলবার পতাকা মিছিলও করেছি।” উল্লেখ্য, গত রবিবার রাতে খুন হন বজরং দলের কর্মী হর্ষ।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top