News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : পারিবারিক কলহে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির
Image

Suicide : পারিবারিক কলহে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

অমরপুর, ২২ ফেব্রুয়ারি : অমরপুরের কাঠাল বাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার নাম প্রিয়তোষ দাস। তাকে পরিবারের লোকজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঐ ব্যাক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে ঝলসে গেছে। তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনা সম্পর্কে তার স্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। সেই পারিবারিক কলহের জেরে সকলের অলক্ষ্যে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার স্বামী প্রিয়তোষ দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রচার জোরদার, যোগদান ৫ পরিবার

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে জয়ী করতে জোরকদমে প্রচার চালাচ্ছেন…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি

বিলোনিয়া, ৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

“গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে হারান”—সাংবাদিক সম্মেলনে সিপিআই(এমএল)

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি সাধারণ নির্বাচন এবং ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Apr 6, 2026

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top