News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের পাউরিতে খাদে পড়ল গাড়ি, ৩ শিক্ষক-শিক্ষিকার মৃত্যু
Image

উত্তরাখণ্ডের পাউরিতে খাদে পড়ল গাড়ি, ৩ শিক্ষক-শিক্ষিকার মৃত্যু

দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের পাউরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, মৃতরা পেশায় শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পাউরি জেলার কোটদ্বারে। মৃতদের নাম-পুনম রাওয়াত (৪৫), বন্দনা ভান্ডারী (৪২) ও দীপক শাহ (৩৮)।

কোটদ্বার সার্কেল অফিসার গণেশ লাল কোহলি জানিয়েছেন, মঙ্গলবার কোটদ্বার থেকে গুমখাল যাচ্ছিলেন সকলে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। কিছুক্ষণের উদ্ধারকাজ চালিয়ে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, দুই মহিলা-সহ ৩ জনকে প্রাণে বাঁচানো যায়নি। আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে ফের দ্রুত শুনানিতে না কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ…

ByByNews Desk Jun 29, 2026

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নতুন মোড়, ‘গোপন’ ফোনকল ও মুছে ফেলা চ্যাট তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালের কথিত হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top