News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Akhilesh Yadav: উত্তর প্রদেশে ক্ষমতায় আসতে চলছে সপা, বললেন আত্মবিশ্বাসী অখিলেশ যাদব
Image

Akhilesh Yadav: উত্তর প্রদেশে ক্ষমতায় আসতে চলছে সপা, বললেন আত্মবিশ্বাসী অখিলেশ যাদব

রায়বেরেলি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে এবার ক্ষমতায় আসতে চলেছে সমাজবাদী পার্টি, আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি সরকার দরিদ্রদের জন্য নয়, ধনীদের। সোমবার উত্তর প্রদেশের রায়বেরেলিতে নির্বাচনী জনসভা করেন অখিলেশ যাদব। চতুর্থ দফায় এখানে ভোটগ্রহণ হবে।

এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অখিলেশ যাদব বলেছেন, ”বিজেপি সরকার দরিদ্রদের জন্য নয়, ধনীদের। আমরা সহজে ঋণ পাব না, আমাদের জমি-বাড়ি বন্ধক রাখতে হবে, কিন্তু বড় বড় শিল্পপতিরা ব্যাঙ্ক লুট করে পালিয়েছে… রাস্তায় কাউকে জিজ্ঞেস করুন, সবাই বলবে সমাজবাদী পার্ট আসছে।” অখিলেশ আরও বলেছেন, “সতর্ক থাকুন, বিজেপি যে কোনও কিছু করতে পারে। কারণ তাঁরা উত্তর প্রদেশ নির্বাচন হারাতে চলেছে… বুলডোজার বাবা (যোগী আদিত্যনাথ) বলেছেন যে তিনি ১ কোটি স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করেছেন, এখানে কেউ সেগুলি গ্রহণ করেনি (রায়বরেলিতে)।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top