News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও বিজেপিকে তোপ কুমারস্বামীর, কর্ণাটকের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন
Image

কংগ্রেস ও বিজেপিকে তোপ কুমারস্বামীর, কর্ণাটকের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি (হি.স.): হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই বজরং দলের যুব কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল কর্নাটকের শিবমোগায়। রাজ্যজুড়ে ঘটে চলা এই সমস্ত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী। তোপ দেগেছেন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে। কুমারস্বামীর মতে, কর্ণাটকের শান্তি বিঘ্নিত করেছে কংগ্রেস ও বিজেপি।

কর্ণাটকে হিজাব নিয়ে বিবাদ এখনও থামেনি, এরমধ্যে রবিবার রাতে শিবমোগা জেলায় কুপিয়ে খান করা হয়েছে বজরং দলের যুব কর্মী হর্ষকে। অশান্তির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমতাবস্থায় সোমবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী বলেছেন, “গত সপ্তাহে যখন কারাভালি ইস্যু (হিজাব বিবাদ) শুরু হয়েছিল, আমি তখনই মনে করেছিলাম এই ধরণের কিছু একটা হবেই। আমরা ছেলেটির মৃত্যু দেখলাম। এটা কংগ্রেস ও বিজেপির প্রাপ্তি। তাঁরা এই রাজ্যের শান্তি অস্থিতিশীল করেছে। তাঁরা এই ধরনেরই ঘটনা চেয়েছিল।”

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top