News Flash

  • Home
  • দেশ
  • Protest : আনিস মৃত্যুর প্রতিবাদে রাজাবাজারে জমায়েত
Image

Protest : আনিস মৃত্যুর প্রতিবাদে রাজাবাজারে জমায়েত

কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): উত্তপ্ত হাওড়ার আমতা । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা বাড়ছে । হাওড়ার সেই উত্তেজনার আঁচ কলকাতাতেও । রবিবার আনিস মৃত্যুর প্রতিবাদে রাজাবাজারে জমায়েত ।

শনিবার থেকে উত্তপ্ত হাওড়া । অভিযোগ উঠেছে, হাওড়া আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশের পোশাক পরা ছদ্মবেশি দুষ্কৃতী এসে তাকে খুন করে । তাঁর বাড়িতে ঢুকে ছাদ থেকে ঠেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ । এই খবর ছড়িয়ে পড়তেই উতপ্ত হাওড়া । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । পুলিশের গাফিলতির দাবিও করছে পরিবার । এই ঘটনায় রবিবার রাজাবাজার মোড়েও জমায়েত করে এসএফআই । ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয় এসএফআইর তরফে । যাতে কোনও রকম বিশৃঙ্খলা না হয় তাই মোতায়েন করা হয় পুলিশও ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top