News Flash

  • Home
  • দেশ
  • রাজৌরিতে নদীতে গাড়ি পড়ে মৃত্যু একজনের, আহত দু’জন
Image

রাজৌরিতে নদীতে গাড়ি পড়ে মৃত্যু একজনের, আহত দু’জন

রাজৌরি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার নৌশেরা শহরের কাছে। মৃতের নাম-মহম্মদ আরশাদ। তাঁর বাড়ি রাজপুরা মান্ডিতে। দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত দু’টো থেকে তিনটের মধ্যে রাজৌরি হাইওয়ের ওপর নৌশেরা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জে কে ১২বি, ৪২৮৩ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ও দু’জন আহত হয়েছেন। গাড়িটি পুঞ্চ থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top