News Flash

  • Home
  • দেশ
  • Night Curfew: ধীরে ধীরে সুস্থ হচ্ছে ওডিশা, সমস্ত শহুরে এলাকায় উঠল নৈশ কারফিউ
Image

Night Curfew: ধীরে ধীরে সুস্থ হচ্ছে ওডিশা, সমস্ত শহুরে এলাকায় উঠল নৈশ কারফিউ

ভুবনেশ্বর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে সুস্থ হচ্ছে ওডিশা, করোনার সংক্ৰমণ কমতেই আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। শুক্রবার থেকে ওডিশায় তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউ। ওডিশার সমস্ত শহুরে এলাকায় আর থাকবে নৈশ কারফিউ। বিশেষ ত্রাণ কমিশনার জানিয়েছেন, শুক্রবার থেকেই ওডিশার সমস্ত শহুরে এলাকা থেকে তুলে নেওয়া হচ্ছে নৈশ কারফিউ।

সম্প্রতি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, করোনা নিয়ন্ত্রণে জারি থাকা কড়াকড়ি পুনর্বিবেচনার জন্য। চিঠিতে জানানো হয়, পরিস্থিতি বুঝে শিথিল করা হোক বিধি। এরপরই রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। প্রসঙ্গত, আগামী ২৮ ফেরুয়ারি অবধি রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ লাগু থাকার কথা ছিল ওডিশায়। কিন্তু, আগেই তা তুলে নেওয়া হয়েছে।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top