News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah: ফের সুযোগ দিন, উত্তর প্রদেশের কোনও কৃষককে বিদ্যুতের বিল দিতে হবে না : অমিত শাহ
Image

Amit Shah: ফের সুযোগ দিন, উত্তর প্রদেশের কোনও কৃষককে বিদ্যুতের বিল দিতে হবে না : অমিত শাহ

শিকোহাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কৃষকদের বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “আমাদের আরও একটি সুযোগ দিন, আমাদের সরকারের অধীনে আগামী ৫ বছর উত্তর প্রদেশের কোনও কৃষককে বিদ্যুতের বিল দিতে হবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “২০১৪ সালে যখন আমাদের সরকার গঠন হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই বিজেপি সরকার দলিত, নিপীড়িত এবং পিছিয়ে পড়াদের সরকার। মোদীজি উত্তর প্রদেশে অনেক প্রকল্প পাঠিয়েছেন এবং যোগী জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্পগুলি প্রতিটি গরিবের ঘরে পাঠিয়েছেন।”

অমিত শাহ আরও বলেছেন, “উত্তর প্রদেশের ১.৬৭ কোটি মায়েদের গ্যাস দেওয়ার কাজটি করেছেন নরেন্দ্র মোদীজি। ২.৬১ কোটি দরিদ্রের বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ করা হয়েছে। আমাদের বিজেপি সরকার ১.৪১ কোটি দরিদ্রের ঘরে বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভায় উপস্থিত জনগণের কাছে জানতে চান, “যোগী আদিত্যনাথ জি মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তর প্রদেশে কি কোনও মাফিয়া-বাহুবলী আছে? মাফিয়া ও বাহুবলীদের জেলে ঢোকানোর কাজ করেছেন যোগীজি। উত্তর প্রদেশে একজনও বাহুবলী নেই। এখন উত্তর প্রদেশে বজরংবলি ছাড়া আর কেউ নেই।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top