News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market : ফের পতন শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দাম
Image

Stock Market : ফের পতন শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দাম

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : ২৪ ঘন্টাও স্থায়ী হলো না স্বস্তি। মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। কিন্তু বুধবার ফের পতন। ১৪৫ দশমিক ৩৭ সূচক হারিয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৯৬ দশমিক ৬৮ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটি৫০-ও। ৩০ দশমিক ৩০ সূচক হারিয়ে ১৭ হাজার ৩২২ দশমিক ৩০ পয়েন্টে বন্ধ হয়েছে। শেয়ারের দামে পতন ঘটায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হলেও সোনার দাম কমে যাওয়ায় সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে।

সপ্তাহ শুরুর দিন সোমবার এক ধাক্কায় ১৭০০-র বেশি সূচক খুইয়েছিল সেনসেক্স। বাজার থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল সাড়ে আট লক্ষ টাকা। যদিও মঙ্গলবার সেই ধাক্কা সামলে উঠেছিল বাজার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে রাশিয়া পিছু হঠায় এদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হবে বলে আশায় ছিলেন বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা। কিন্তু বাজার খোলার পরে হতাশ হতে হয় তাঁদের। সকাল এগারোটা নাগাদ সেনসেক্স ৫৮ হাজারের গণ্ডির নিচে নেমে যায়। তার পরে বাজার কিছুটা চড়লেও শেষপর্যন্ত পতনের ধাক্কা সামলাতে পারেনি। ১৪৫ দশমিক ৩৭ সূচক হারিয়ে ৫৭ হাজার ৯৯৬ দশমিক ৬৮ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স।
শেয়ারবাজার যেমন নিম্নমুখী, তেমনই এদিন সোনার দামেও পতন ঘটেছে। আগের দিনের তুলনায় ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২০০ টাকা। যার ফলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ২০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২২০ টাকা। যার ফলে ২৪ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ৪০০ টাকা।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top