News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : ধর্মনগরে গোয়েন্দা কর্মীদের ভূমিকা সন্দেহজনক, পুলিশ গুড়িয়ে দিল আটটি চোলাই মদের ঠেক
Image

Dharmanagar : ধর্মনগরে গোয়েন্দা কর্মীদের ভূমিকা সন্দেহজনক, পুলিশ গুড়িয়ে দিল আটটি চোলাই মদের ঠেক

ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারী৷৷ ইদানিংকালে উত্তর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেশা সামগ্রীসহ পাচারকারী ও গবাদি পশু ধরপাকড় করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ মূলত উত্তর জেলাকে করিডোর করে বিভিন্ন নেশা সামগ্রী বহিঃ রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবেশ করছে ও বেরিয়ে যাচ্ছে৷ যদিও পুলিশ শক্ত হাতে তা মোকাবিলা করছে৷ উত্তর জেলার কিছু মাদক কারবারি নেশা সামগ্রী রাজ্যে আদান-প্রদানের ফ্লাইং ব্যবসা করছে বলেও সূত্রের খবর৷  


বিশেষ করে উত্তর জেলার গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সম্প্রতি সন্দেহ দেখা দিয়েছে৷ পুলিশ সূত্রে খবর, বর্তমানে উত্তর জেলার গোয়েন্দা পুলিশের নিযুক্ত গোয়েন্দা পুলিশ কর্মীরা অনভিজ্ঞ ও অলস৷ কেউ কেউ আবার অভিযোগ করে বলেছেন, গোয়েন্দা পুলিশ কর্মীরা সব জেনে শুনেও কেন চুপ৷ পূর্বে উত্তর জেলার মাদক পাচারের নিরিখে বর্তমানে তা ঊর্ধমুখী৷ অভিযোগে, প্রতিদিন রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী প্রবেশ করছে৷ সাথে বেরিয়ে যাচ্ছে শুকনো গাঁজা৷ কিন্তু সে ব্যাপারে কোনও আগাম খবর নেই অশ্বডিম্ব প্রসবকারী উত্তরের গোয়েন্দা পুলিশ কর্মীদের কাছে৷


অনুরূপ বুধবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ হাফলং রাজনগর গ্রামে গভীর জঙ্গলে নেশা বিরোধী অভিযান চালায়৷ গভীর জঙ্গলে হানা দিয়ে আটটি চোলাই মদের ঠেক ভেঙ্গে ঘুড়িয়ে দেয় ধর্মনগর থানার পুলিশ৷ সাথে ধর্মনগর থানার সাব ইনস্পেক্টর অর্পণ সাহার নেতৃত্বে ত্রিশ হাজার টাকার চোলাই মদও উদ্ধার করা হয়৷ আটক করা হয় রাকেশ নাথ নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে৷ বুধবার সকালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মনগর জেলা আদালতে তোলা হয় মাদক ব্যবসায়ী রাকেশকে৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এধরণের নেশা বিরোধী অভিযান জারি থাকবে৷ তবে এদিনের চোলাই মদ বিরোধী অভিযানে ধর্মনগর থানার পুলিশের সাথে গোয়েন্দা পুলিশ কর্মীরাও সঙ্গ দিয়েছিলেন৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top