News Flash

  • Home
  • বিদেশ
  • কিছুটা কমলেও সংক্ৰমণ ২-লক্ষের কাছেই, রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মৃত্যু
Image

কিছুটা কমলেও সংক্ৰমণ ২-লক্ষের কাছেই, রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মৃত্যু

মস্কো, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বিগত কয়েকদিনের তুলনায় দৈনিক সংক্ৰমণ কিছুটা কমলেও, রাশিয়ায় করোনা-সংক্রমণ ২-লক্ষের কাছেই। রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭৪৮ জন রোগীর। নতুন করে ৭৪৮ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৪২,৩৮৩ জনের।

এই মুহূর্তে কোভিডে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে রাশিয়াতে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ২৮৪ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৬৫৯,৮৮০ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ১১,৬৪৩,৩৯৩ জন।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top