News Flash

  • Home
  • দেশ
  • CBI: চতুর্থ শ্রেণীর কর্মী মামলায় নাটকীয় মোড়, কমিটি ভেঙে সিবিআই-কেই ফের অনুসন্ধানের নির্দেশ
Image

CBI: চতুর্থ শ্রেণীর কর্মী মামলায় নাটকীয় মোড়, কমিটি ভেঙে সিবিআই-কেই ফের অনুসন্ধানের নির্দেশ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ মামলায় ‘নাটকীয়’ মোড়। ফের সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিল হইকোর্ট। কমিটি বাতিল করল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। ভেঙে দিল বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি।

চাকরির পিছনে কি টাকার লেনদেন? পুনরায় সিবিআই-কেই এই বিষয়ে তদন্ত করে দেখতে নির্দেশ দিল হাইকোর্ট। খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাজ্যের তরফে আদালতের এই নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়। অ্যাডভোকেট জেনারেল এই স্থগিতাদেশের আর্জি জানান। কিন্তু তা খারিজ করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

আদালত নির্দেশ দিয়েছে যে, এদিনই সিবিআই-এর ডিরেক্টর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবেন। মঙ্গলবার সকালে সিবিআই আদালতে জানাবে যে তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে। যদি সিবিআই-এর ডিরেক্টর আজ রাত ৯টার মধ্যে নির্দেশ কার্যকর করতে না পারেন, তাহলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সঙ্গে বুধবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে দেখা করে সব নথি সংগ্রহ করবেন। এর পাশাপাশি, অনুসন্ধান কমিটির যদি কোনও অফিস থাকে, তাহলে সেখানে কমিটির সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবেন না। অফিসের বাইরে এখন থেকেই সিআরপিএফ মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ মামলায় মঙ্গলবার আবার বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এই মামলায় সোমবার ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ এখনও কেন হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি? কেন নির্দেশনামা পাননি মামলার সঙ্গে যুক্তরা? জানতে চেয়ে বিরক্তিপ্রকাশ করেন তিনি। বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটি ‘গাফিলতি’ করছে বলে মনে করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার উপর সোমবারের পর মঙ্গলবারও শুনানিতে অনুপস্থিত ছিল কমিটি। এরপরই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কমিটি ভেঙে দিয়ে পুনরায় সিবিআই-এর হাতে অনুসন্ধান ভার দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, এই মামলায় দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৫৭৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। অবিলম্বে বেতন বন্ধেরও নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই তদন্তের সময়সীমা বাড়ানোর দাবিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় হাইকোর্ট নিযুক্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। এদিন কমিটি-ই ভেঙে আগের সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখল সিঙ্গল বেঞ্চ। এদিন এই মামলা প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আশ্চর্য হলাম, যাদের চাকরি বাতিল করল হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করছে রাজ্য সরকার।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top