News Flash

  • Home
  • দেশ
  • Priyanka Gandhi : দিল্লি থেকে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত ছিল ক্যাপ্টেনের সরকার : প্রিয়াঙ্কা
Image

Priyanka Gandhi : দিল্লি থেকে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত ছিল ক্যাপ্টেনের সরকার : প্রিয়াঙ্কা

কোটকাপুরা (পঞ্জাব), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার চালিয়েছে বিজেপি। গুরুতর অভিযোগ করলেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রবিবার পঞ্জাবের কোটকাপুরার জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেছেন, “বিগত ৫ বছর ধরে পঞ্জাবে আমাদের সরকার ছিল। কিন্তু পঞ্জাব থেকে সেই সরকারকে চলতে দেওয়া হয়নি, দিল্লি থেকে চালিত হয়েছিল, কংগ্রেস নয় বিজেপির দ্বারা।”

এদিন আম আদমি পার্টিকেও আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। বলেছেন, “আরএসএস থেকে আম আদমি পার্টির উদ্ভব হয়েছে…দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নামে কিছুই নেই। রাজনৈতিক দল এবং তাঁদের নেতাদের সম্পর্কে সত্য জানা গুরুত্বপূর্ণ।”
দলীয় কোন্দলের কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়ছে ক্যাপ্টেনের পঞ্জাব লোক কংগ্রেস পার্টি, জোটে রয়েছে শিরোমণি অকালি দল (সংযুক্ত)-ও। পঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি ভোট।

Releated Posts

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026

মাতলা নদীর পাড়ে বেআইনি ক্যাফেতে বুলডোজার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের নির্মাণ ভাঙল প্রশাসন

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন মাতলা নদীর তীরে বেআইনিভাবে নির্মিত ক্যাফে ‘অরণ্যের কূলে’ বৃহস্পতিবার…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top