News Flash

  • Home
  • দিনের খবর
  • Governor : মমতাকে ট্যাগ করে বিধানসভার অধিবেশন সমাপ্তি নিয়ে স্ট্যালিনকে জবাব রাজ্যপালের
Image

Governor : মমতাকে ট্যাগ করে বিধানসভার অধিবেশন সমাপ্তি নিয়ে স্ট্যালিনকে জবাব রাজ্যপালের

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিধানসভার অধিবেশন সমাপ্তির সিদ্ধান্তকে ‘অধিকার বহির্ভূত’ বলে সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রবিবার টুইটে তার জবাব দিলেন জগদীপ ধনখড়। সেই টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন। যার অর্থ মমতা টুইটারে রাজ্যপালকে আনব্লক করে দিয়েছেন। যদিও তিনি আর জগদীপ ধনখড়কে ফলো করেন না।

জগদীপ ধনখড়ের এই সিদ্ধান্তকে নিয়ম বিরুদ্ধ বলে সমালোচনা করেছিলেন এম কে স্ট্যালিন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল উচ্চপদে বসে অধিকার বর্হিভূতভাবে এই কাজ করেছেন। যার জবাবে রবিবার জগদীপ ধনখড় লেখেন, ‘তামিলানাড়ুর মুখ্যমন্ত্রীর মন্তব্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুরোধের ভিত্তিতে বিধানসভা স্থগিত করে দেওয়া হয়েছে।’
প্রথা অনুযায়ী, শীতকালীন অধিবেশন শেষের পর পরিষদীয় দফতরের তরফে রাজ্যপালের কাছে অধিবেশন শেষ হওয়া সংক্রান্ত ফাইল পাঠানো হয়। কিন্তু রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সেই ফাইল দেরিতে পাঠায় সরকার। গতবছর ১৭ নভেম্বর শীতকালীন অধিবেশন শেষ হয়েছিল। ফাইল পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। সেই ফাইলে সই করে টুইট করেন রাজ্যপাল।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top