News Flash

  • Home
  • দেশ
  • TMC : এবার টাকি পুরসভার দখল নিল তৃণমূল
Image

TMC : এবার টাকি পুরসভার দখল নিল তৃণমূল

টাকি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় একের পর এক পুরসভার দখল নিচ্ছে তৃণমূল৷ বীরভূমের পর এবার উত্তর ২৪ পরগনার টাকি পুরসভাতে ভোটের আগেই জয় হাসিল করে নিল শাসক দল৷ সাতটি ওয়ার্ডের বিরোধী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় জয়ী হয়েছে তৃণমূল৷ রবি সকালেই সামনে এসেছে টাকি পুরসভার ঘটনাটি।

ইচ্ছামতীর তীরে বাংলাদেশের কান ঘেঁষে থাকা উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় ওয়ার্ড সংখ্যা ১৬। সেখানেই ৭টি ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাম, বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা। আরও ২টি ওয়ার্ডে এই ৩ দলের প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। যার জেরে ৯টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। সেই হিসাবে ভোটের আগেই এই শহরের পুরবোর্ড চলে এলে তৃণমূলের দখলে। আবার গতকাল বিকালেই জানা গিয়েছিল, বীরভূমের রামপুরহাট পুরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে। ইতিমধ্যেই সেখানে ৫টি ওয়ার্ডের বাম, কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আরই ৬টি ওয়ার্ডের ওই ৩ দলের প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন।

বিরোধী দলগুলি এই ঘটনার পিছনে শাসক দলের সন্ত্রাসকে কারণ হিসাবে তুলে ধরলেও মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বয়ান অন্য কথা বলছে । অন্তত টাকির ক্ষেত্রে। সেখানে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা জানিয়েছেন টাকিতে তৃণমূল ছাড়া আর অন্য কোনও দলের সংগঠন নেই। তাই তাঁরা পরাজয় অবশ্যম্ভাবী বুঝেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। টাকি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুজয় ঘোষের বক্তব্য, ‘সাংগঠনিকভাবে সিপিএম এখানে দুর্বল। সমর্থকরা বেরতে চাইছেন না। দিদির নেতৃত্বে টাকি পুরসভা আরও উন্নয়ন করুক। তাই মনোনয়ন প্রত্যাহার করে নিলাম।’

আবার ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘আমাদের এখানে সংগঠন খুবই দুর্বল। নেতৃত্ব দেওয়ার কেউ নেই।’

আর এসবের মাঝেই টাকি পুরসভার কো-অর্ডিনেটর শাহানুর মণ্ডল বলেন, ‘বিরোধীরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছে৷ তার উপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় এনেছে তাতে বিরোধীরা মনের দিক থেকেও দুর্বল হয়ে পড়েছে৷ যারা তৃণমূলে যোগ দিচ্ছেন তাদেরকে এক সঙ্গে নিয়ে মানুষের কাজ করব৷ এই পুরসভাকে আরও বেশি উন্নত পুরসভা গড়ে তোলার চেষ্টা করব৷’

টাকি তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রদ্যুৎ দাস বলেন, ‘পুরসভার জয় এখন শুধু সময়ের অপেক্ষা৷ টাকি এবার বিরোধীশূন্য হবে৷ যেভাবে এখানে উন্নয়ন হচ্ছে তাতে বিরোধীরা কোনও রাজনৈতিক ইস্যু খুঁজে পাচ্ছে না৷ মনোয়নপত্র প্রত্যাহার করেছে৷ যাঁরা দলে এসেছেন তাঁদের সঙ্গে নিয়ে টাকির উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব৷’

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top