News Flash

  • Home
  • দেশ
  • TMC : কামারহাটিতে প্রচারে তৃণমূল সাংসদ সৌগত রায়
Image

TMC : কামারহাটিতে প্রচারে তৃণমূল সাংসদ সৌগত রায়

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ দেখা যায় । টায়ার জ্বালিয়ে পথে নেমে বিক্ষোভও দেখায় তৃণমূল সমর্থকরা । যদিও বর্তমানে মিটেছে সেই সমস্যা । সমস্যা মিটতেই কামারহাটিতে ভোট প্রচারে তৃণমূল সাংসদ সৌগত রায় । আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন । কিন্তু প্রার্থীতালিকা প্রকাশের পরই একাধিক জায়গায় অসন্তোষ দেখা যায় । তার মধ্যে কামারহাটি অন্যতম । যদিও বর্তমানে মিটেছে সেই সমস্যা । শনিবারই মদন মিত্রর উদ্যোগে কামারহাটি মোড় থেকে সুসজ্জিত বিশাল শোভাযাত্রা বের করে তৃণমূল কংগ্রেস । অসন্তোষ মিটতেই কামারহাটিতে ভোট প্রচারে সৌগত রায় । এদিন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য প্রচার চালায় সৌগত রায় । এদিন ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মায়া দাসের সমর্থনে কখনও হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top