News Flash

  • Home
  • দেশ
  • Vaccine : ভারতে টিকাকরণ ১৭৩-কোটি ছুঁইছুঁই, কোভিড টেস্ট পৌঁছল নয়া মাইলফলকে
Image

Vaccine : ভারতে টিকাকরণ ১৭৩-কোটি ছুঁইছুঁই, কোভিড টেস্ট পৌঁছল নয়া মাইলফলকে

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৭২.৮১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১ জন প্রাপক। ফলে ভারতে ১৭২.৮১-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭২,৮১,৪৯,৪৪৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকে, রবিবার সকাল পর্যন্ত ৭৫.০৭-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১৪,১৫,২৭৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৫,০৭,৩৫,৮৫৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৪,১৫,২৭৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top