News Flash

  • Home
  • দেশ
  • Chief Minister : ক্ষমতায় ফিরলেই অভিন্ন দেওয়ানি বিধি, ভোটের আগে বড় ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির
Image

Chief Minister : ক্ষমতায় ফিরলেই অভিন্ন দেওয়ানি বিধি, ভোটের আগে বড় ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ড ভোটের প্রচারের শেষ মুহূর্তে বড় ঘোষণা করে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। যদিও বিরোধীদের বক্তব্য, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের জিগির তুলতেই এই ধরনের ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

শনিবার এক সাক্ষাৎকারে ধামি বলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, “নতুন সরকারের শপথগ্রণের পরই আমরা একটা কমিটি তৈরি করব। সেই কমিটিই অভিন্ন দেওয়ানি বিধির একটা খসড়া তৈরি করবে। সেই অভিন্ন বিধিতে বিয়ে, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তি সংক্রান্ত আইন সব ধর্মের জন্য একই হবে।” উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা তাঁর দলের শপথ। দেবভূমির সংস্কৃতি অটুট রাখতে এই পদক্ষেপ করতে চান তিনি।
তিনি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top