News Flash

  • Home
  • দিনের খবর
  • Governor : বিধানসভা ডাকা, স্থগিতের অধিকার নেই রাজ্যপালের, দাবি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
Image

Governor : বিধানসভা ডাকা, স্থগিতের অধিকার নেই রাজ্যপালের, দাবি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : বিধানসভার অধিবেশন স্থগিত ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অন্য মাত্রা পেয়েছে। সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করেই তিনি বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু তাঁর এই দাবি খারিজ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়।

অশোকবাবুর দাবি, রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ শুধু অনুমোদন করতে পারেন রাজ্যপাল। তাই বাংলার ক্ষেত্রে ধনকর যা করেছেন, তা একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য করলেন অশোকবাবু। গোটা ঘটনায় রাজ্য-রাজ্যপালের মধ্যে নতুন করে সংঘাত মাথাচাড়া দিয়েছে। সেই নিয়ে অশোকবাবু বলেন, “অরুণাচল বিধানসভা মামলায় রায় দিতে গিয়েই বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। সংবিধানের ১৭৪ ধারার উল্লেখ করে বলা হয়, রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা, স্থগিত রাখা এবং সমাপ্তি ঘোষণা করতে পারেন না রাজ্যপাল। রাজ্য মন্ত্রিসভার তরফে সুপারিশ এলে তিনি তাতে অনুমোদন দিতে পারেন মাত্র। সব রাজ্যেই এই নিয়ম কার্যকর।” অশোকবাবু বলেন, “কোনও কারণে রাজ্যসভায় কোনও দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে, সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল। কিন্তু বাংলায় তো তেমন পরিস্থিতি নেই! তাই আমার মনে হয়, এই কাজ করা তাঁর ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের রায় থেকেই বলছি, এটা ঠিক হয়নি।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top